Bollywood
আসছে সানির জীবন নিয়ে অজানা গল্প ‘আনটোল্ড স্টোরি অফ সানি লিওন’, দেখুন ট্রেইলার
কিন্তু সানির এই জার্নি খুব একটা সহজ ছিল না। একেবারে পাশের বাড়ির মেয়ের ইমেজ থেকে কেন তিনি পর্নোগ্রাফিকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন? কানাডাবাসী মধ্যবিত্ত এক শিখ পরিবারের মেয়ে কী ভাবে অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তা তৈরি করেছিলেন? কী ভাবে তা থেকে বেরিয়ে বলিউড মেনস্ট্রিমে জায়গা করে নিলেন? এ সব নিয়ে সাধারণ দর্শকের কৌতূহল রয়েছে। তা মিটতে পারে ‘করণজিত্ কউর- দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন’ ওয়েব সিরিজ দেখে। সদ্য মুক্তি পেয়েছে এর টিজার।


সোশ্যাল মিডিয়ায় এই টিজার ভিডিও শেয়ার করেছেন সানি। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার জীবন খুব তাড়াতাড়িই একটা খোলা বই হয়ে যাবে।’ সানির জীবনের ওঠাপড়াকে এই ওয়েব সিরিজে সুন্দর ভাবে দেখানো হয়েছে বলে দাবি নির্মাতাদের।
My life will soon be an open book!— Sunny Leone (@SunnyLeone) July 1, 2018
My journey from #KarenjitKaur to @sunnyleone premieres on 16th July 2018 only on @ZEE5India - https://t.co/LiOTTxjreZ #ZEE5Originals #KarenjitKaurOnZEE5 @namahpictures @freshlimefilms pic.twitter.com/lzk6ixJMm0

No comments