Bollywood
বন্ধুকে পেয়েই কোলে বসলেন রচনা
২২ বছর ধরে একে অপরকে চেনেন টালিগঞ্জের তারকাজুটি রচনা ব্যানার্জি ও প্রসেনজিৎ। প্রায় ৩৫টি ছবিতে এক সঙ্গে অভিনয় করেছেন তারা। ইদানীং অনস্ক্রিন এই জুটিকে দেখা না গেলেও অফস্ক্রিন বন্ধুত্ব এখনও অটুট।
এই মুহূর্তে রচনা ব্যস্ত জনপ্রিয় টেলিভিশন শো ‘দিদি নম্বর ওয়ান’ নিয়ে। তার উপস্থাপনা দীর্ঘ দিন ধরেই মন কেড়েছে দর্শকদের। অন্য দিকে প্রসেনজিতের ভ‚মিকা এখন অনেকটা অভিভাবকের মতো। অভিনয় তো রয়েইছে।
পাশাপাশি প্রযোজক হিসেবেও তিনি ইন্ডাস্ট্রিতে নতুনদের প্রচুর সুযোগ দিচ্ছেন। এহেন জুটির কলকাতায় কোনও অনুষ্ঠান ছাড়া খুব একটা দেখা হয় না। কিন্তু দেখা হল তাদের। মার্কিন মুলুকে। স¤প্রতি একটি অনুষ্ঠানে দেখা হল পুরনো দুই বন্ধুর। আর মজা করে প্রসেনজিতের কোলে বসলেন রচনা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী স্বয়ং। ছবিতে তাদের সঙ্গে স্পেস শেয়ার করেছেন শুভশ্রীও। সূত্র : আনন্দবাজার

No comments